উদ্দীপক
নিম্নোক্ত তথ্যাদি জনাব নাহিদের হিসাব বই থেকে ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে নেওয়া হয়েছে :(১) নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ২০,০০০ টাকা।(২) ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি ২,০০০ টাকা।(৩) ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ ৫০ টাকা।(৪) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ৪০ টাকা।(৫) ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে ২,০০০ টাকা।(৬) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৫,০০০ টাকা যা নগদান বইতে লেখা হয়নি।(৭) আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি ৬,০০০ টাকা।(৮) ব্যাংক কর্তৃক স্থায়ী নির্দেশনা মোতাবেক বিমা প্রিমিয়াম পরিশোধ ১,০০০ টাকা যা নগদানভুক্ত হয়নি।