নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও :জনাব রোহানের হিসাব বই অনুযায়ী ২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল ২৮,০০০ টাকা। অনুসন্ধানে দেখা যায়, ২,৭৫০ টাকার একটি চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ৭৫০ টাকা লভ্যাংশ ব্যাংক কর্তৃক আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি ।Q. ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত ?
ক. ২৪,৫০০ টাকা
খ. ২৫,২৫০ টাকা
গ. ৩১,৫০০ টাকা
ঘ. ২৮,৭৫০ টাকা
উত্তর: ৩১,৫০০ টাকা
ব্যাখ্যা: ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত = (নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত + ইস্যুকৃত চেক যা উপস্থাপিত হয়নি + ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি) = (২৮,০০০ + ২,৭৫০+৭৫০) = ৩১,৫০০ টাকা।
HSC Accounting 1st Paper Chapter 3: ব্যাংক সমন্বয় বিবরণী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 3: ব্যাংক সমন্বয় বিবরণী · MCQ