উদ্দীপক
নিম্নলিখিত লেনদেনগুলো ২০২১ সালের এপ্রিল মাসের রেজাউল ট্রেডার্সের হিসাব বই হতে নেওয়া হয়েছে
এপ্রিল ১ঃ নগদ উদ্বৃত্ত ৯০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৭৫,০০০ টাকা।
” ৪ঃ আজাদের পাওনা ২০,০০০ টাকা ৫% বাট্টা বাদে ৫০% নগদে এবং ৫০% চেকে পরিশোধ করা হলো।
” ১২ঃ দেনাদার হাসিমের নিকট থেকে ১২,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৬,০০০ টাকা নগদে এবং ৫,৭০০ টাকার একখানি চেক পাওয়া গেল, চেকটি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হলো।
” ১৭ঃ নগদ উত্তোলন ৯,০০০ টাকা এবং পণ্য উত্তোলন ২,০০০ টাকা।
” ২২ঃ কারবার হতে মালিকের ছেলের কলেজের বেতন প্রদান ১,০০০ টাকা।
” ২৪ঃ ব্যাংকে জমা দেওয়া হলো ৮,০০০ টাকা।
” ২৫ঃ নগদে একটি ল্যাপটপ ক্রয় করা হয়েছে ৪৫,০০০ টাকা।
” ২৮ঃ আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো ১,০০০ টাকা।
” ৩০ঃ নগদে পণ্য ক্রয় ৭,০০০ টাকা।