উদ্দীপক
২০২২ সালের ১ ফেব্রুয়ারি তারিখে মিস এশা নগদ উদ্বৃত্ত ৩০,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ৭,৮০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ :
ফেব্রু-৫ঃ নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা যার তিন-চতুর্থাংশ ব্যাংকে জমা দেওয়া হলো।
” ৭ঃ শিউলির পাওনা ৮,০০০ টাকা ৫% বাট্টায়, ৬০% নগদে ও অবশিষ্টাংশ চেকে পরিশোধ করা হলো।
” ১০ঃ মাহিনের নিকট হতে ২০,০০০ টাকা পাওনার ৩% বাট্টায়, ৯,৪০০ টাকা নগদে ও অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল এবং চেকখানি ঐ দিনই ব্যাংকে জমা দেওয়া হলো।
” ১২ঃ স্বীকৃত বিলের মাধ্যমে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা ও ধারে ক্রয় ১২,০০০ টাকা।
” ১৫ঃ ইমনের নিকট ৮% বাট্টায় ১০,০০০ টাকার পণ্য নগদে ক্রয় করা হলো।
” ২২ঃ জয়ের নিকট পাওনা ৪,২০০ টাকার প্রেক্ষিতে ৪,০০০ টাকার চেক পেয়ে বিজয়ের ৪,১০০ টাকা দেনা পরিশোধিত হলো।
” ২৫ঃ রুমাকে চেকে পরিশোধ ৪,৮৫০ টাকা, বাট্টা পাওয়া গেল ১৫০ টাকা।