উদ্দীপক
সাহা স্টোরস-এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :
(১) নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত (৩১-০৩-২০২২) ৩০,০০০ টাকা।
(২) আদায়ের জন্য জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৭,০০০ টাকা।
(৩) চেক কাটা হয়েছে, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি ৫,০০০ টাকা।
(৪) ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২,০০০ টাকা।
(৫) ব্যাংক চার্জ ১,২০০ টাকা।
(৬) জমাকৃত চেক যা অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে ৩,০০০ টাকা।
(৭) ৬,০০০ টাকার একখানি প্রাপ্য বিল ৫,৭০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণমূল্যে লিপিবদ্ধ করা হয়েছে।
(৮) ব্যাংক কর্তৃক সরাসরি প্রদেয় বিল পরিশোধ করেছে, যা এখন পর্যন্ত নগদান বইতে লিপিবদ্ধ হয়নি ১,০০০ টাকা।
(৯) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, যা নগদান বইতে লেখা হয়নি ৩,০০০ টাকা।