নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও :চিত্রা ট্রেডার্সের আর্থিক বছরের বিক্রয়মূল্য ২,০০,০০০ টাকা। সমাপনি মজুদ মূল্য ৩০,০০০ টাকা। প্রতিষ্ঠানের বিক্রীত পণ্যের বায় ১,৪০,০০০ টাকা এবং পরিচালনা ব্যয় বিক্রীত পণ্য ব্যয়ের ৫০%।Q. প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণীর ফলাফলের প্রভাবে - i) ১০,০০০ টাকার মূলধন হ্রাস পাবেii) উত্তোলন ১০,০০০ টাকা বৃদ্ধি পাবেiii) ব্যবসায়ের অন্তঃদায় ১০,০০০ টাকা হ্রাস পাবেনিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: নিট লাভ/ক্ষতি = বিক্রয় - বিক্রীত পণ্যের ব্যয় - পরিচালন ব্যয়= ২,০০,০০০ - ১,৪০,০০০ - ৭০,০০০ = (১০,০০০) টাকা।প্রতিষ্ঠানের ১০,০০০ টাকা নিট ক্ষতির ফলে ১০,০০০ টাকা মূলধন হ্রাস পাবে। মূলধনের আরেক নাম অন্তঃদায়।
HSC Accounting 1st Paper Chapter 9: আর্থিক বিবরণী MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 1st Paper · Chapter 9: আর্থিক বিবরণী · MCQ