উদ্দীপক
যমুনা ট্রেডার্সের হিসাব বই থেকে ২০২২ সালের নভেম্বর মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ নেওয়া হয়েছে:
২০২২
নভে. ১ঃ আসাদের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা; বাট্টা ১০%, চালান নং-১০২।
"৫ঃ নগদে পণ্য বিক্রয় ৭,০০০ টাকা।
'' ৮ঃ আজাদের নিকট পণ্য বিক্রয় ২৮,০০০ টাকা; বাট্টা ৫%, চালান নং-১০৩।
'' ১২ঃ আসাদের নিকট বিক্রয়কৃত অর্থ আদায় হলো।
'' ১৮ঃ হাফিজের নিকট পণ্য বিক্রয় ৩৮,০০০ টাকা; চালান নং-১০৪।
'' ২৩ঃ জাহিদের নিকট পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা; চালান নং-১০৫।
'' ২৭ঃ হাফিজের নিকট বিক্রয়কৃত অর্থ ৫% বাট্টায় আদায় হলো।
'' ৩০ঃ আজাদের নিকট বিক্রয়কৃত অর্থ ১০% বাট্টায় অর্ধেক আদায় হলো।