উদ্দীপক
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে তিতলি ট্রেডার্সের নগদ বইয়ের উদ্বৃত্ত ছিল ২৮,০০০ টাকা। কিন্তু ব্যাংক বিবরণীর সাথে নগদ উদ্বৃত্তের পার্থক্য পরিলক্ষিত হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নিম্নবর্ণিত গরমিলগুলো পাওয়া যায়ঃ
(১) পরিশোধের জন্য ৬,৫০০ টাকা এবং ৩,৫০০ টাকার দুইটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু প্রথম চেকটি এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি।
(২) আদায়ের জন্য ব্যাংকে ৩,০০০ টাকার একটি চেক জমা দেওয়া হয়েছে কিন্তু তা নগদান বহিতে লেখা হয়নি।
(৩) ২,৫০০ টাকার একটি প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে কিন্তু নগদ বহিতে লেখা হয়নি।
(৪) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১৫০ টাকা নগদ বইয়ে লেখা হয়নি।