উদ্দীপক
জনাব প্রবাল একজন ব্যবসায়ী। তাঁর ২০২৪ সালের জুন মাসের ৩০ তারিখে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলনের পরিমাণ ১১,৫০০ টাকা, যা নগদান বই ও ব্যাংক বিবরণী তুলনা করে গরমিলের নিম্নোক্ত কারণগুলো চিহ্নিত করা হলো:
i. পাওনাদারের বরাবর মোট ৫৫,০০০ টাকার ৫টি চেকের মধ্যে মোট ৪০,৩০০ টাকার ৩টি চেক পরিশোধের জন্য জুন ৩০ তারিখে ব্যাংকে উপস্থাপিত হয়েছে।
ii. ৫,০০০ টাকার একটি প্রাপ্য বিল ৪,৯০০ টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছে, যাহা নগদান বইয়ে পূর্ণমূল্য লিপিবদ্ধ করা হয়েছে।
iii . ব্যাংক চার্জ ৩০০ টাকা এবং ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৮০০ টাকা নগদান বইয়ে লিপিবদ্ধ হয়নি।
iv. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান ২,০০০ টাকা নগদান বইতে লেখা হয়নি।
v. ঋণের কিস্তি বাবদ ৬,৬০০ টাকা ব্যাংক পরিশোধ করেছে যা নগদানভুক্ত হয়নি।