সর্বপ্রথম মহাশূন্যে যাত্রা করেন কোন নারী?
ক. অলগা করবুট
খ. ভ্যালেনটিন তেরেশকোভা
গ. তাতিয়ানা কুজনেতসোভা
ঘ. আনা কারেনিনা
উত্তর: ভ্যালেনটিন তেরেশকোভা
ব্যাখ্যা: ভ্যালেন্টিনা ভ্লাদিমিরোভনা তেরেশকোভা হলেন একজন রুশ প্রকৌশলী, সংসদ সদস্য ও প্রাক্তন সোভিয়েত মহাকাশচারী। তিনি মহাকাশে প্রথম নারী নভোচারী হিসেবে পরিচিত। ১৯৬৩ সালের ১৬ জুন তিনি একক মহাকাশ যাত্রায় ভোস্টক ৬ মহাকাশযানে আরোহণ করে পৃথিবীকে প্রায় ৪৮ বার প্রদক্ষিণ করেন এবং প্রায় তিন দিন মহাকাশে সময় অতিবাহিত করেন। ভ্যালেন্টিনা ১৯৬৮ সালে সোভিয়েত নারী সমিতির পরিচালক নিযুক্ত হন । ১৯৭৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সুপ্রিম সোভিয়েত প্রেসিডিয়ামের সদস্যরূপে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে তিনি ইয়ারোস্লাভ প্রদেশের সংসদের ইউনাইটেড রাশিয়া দলের সদস্যরূপে সহ-সভাপতি নিযুক্ত হন। তিনি “সোভিয়েত ইউনিয়নের বীর” এবং দুইবার অর্ডার অব লেনিন পুরস্কারে ভূষিত হন।
Admission DU B প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ
সর্বপ্রথম মহাশূন্যে যাত্রা করেন কোন নারী?
- ক.অলগা করবুট
- খ.ভ্যালেনটিন তেরেশকোভা
- গ.তাতিয়ানা কুজনেতসোভা
- ঘ.আনা কারেনিনা
উত্তর