লালবাগ কেল্লার আদি নাম কী?
ক. বাবরের দুর্গ
খ. হুমায়ূনের দুর্গ
গ. আওরঙ্গবাদ দুর্গ
ঘ. আকবরের দুর্গ
উত্তর: আওরঙ্গবাদ দুর্গ
ব্যাখ্যা: লালবাগ কেল্লা মুঘল আমলের অন্যতম অপূর্ব নিদর্শন। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ শাহজাদা আজম ১৬৭৮ খ্রিস্টাব্দে এই প্রাসাদ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। শুরুতে লালবাগ কেল্লার নাম ছিল আওরঙ্গবাদ দুর্গ। ১৬৮৪ খ্রিষ্টাব্দে সুবেদার শায়েস্তা খানের কন্যা পরী বিবি মারা যাওয়ার পর তিনি দুর্গটি তৈরির কাজ বন্ধ করে দেন। ১৮৪৪ সালে আওরঙ্গবাদ এলাকাটির নাম পরিবর্তন করে লালবাগ রাখা হয়। ● নির্মাণকাল : ১৬৭৮ খ্রিস্টাব্দে মুঘল সুবেদার মুহাম্মদ আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। ● স্থাপত্যশৈলী : মুঘল স্থাপত্য ● অবস্থান : পুরান ঢাকা, বাংলাদেশ প্রধান আকর্ষণ : ● পরী বিবির মাজার; ● দিওয়ান-ই-আম; ● তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ
Admission DU B প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ
লালবাগ কেল্লার আদি নাম কী?
- ক.বাবরের দুর্গ
- খ.হুমায়ূনের দুর্গ
- গ.আওরঙ্গবাদ দুর্গ
- ঘ.আকবরের দুর্গ
উত্তর