কবে বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী চুক্তি স্বাক্ষর হয়?
ক. ১৯ মার্চ ১৯৭২
খ. ১৯ মার্চ ১৯৭৩
গ. ২৭ মার্চ ১৯৭৩
ঘ. ২৬ মার্চ ১৯৭৪
উত্তর: ১৯ মার্চ ১৯৭২
ব্যাখ্যা: বাংলাদেশ-ভারত মৈত্রী চুক্তি বা ভারত-বাংলাদেশ মৈত্রী, সহযোগিতা ও শান্তি চুক্তি হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি। এটি ১৯৭২ সালের ১৯ মার্চ শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে মোট ১২টি ধারা ছিল। এই চুক্তির প্রধান উদ্দেশ্য ছিল : ● দুই দেশের মধ্যে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতা জোরদার করা। ● দুই দেশের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শন করা। ● দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে একে অপরের হস্তক্ষেপ না করা। ● উপনিবেশবাদ, বর্ণবাদ ও সাম্রাজ্যবাদের বিরোধিতা করা। ● আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। ● অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা।
Admission DU B প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ