'স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্তিপ্রিয় মানুষে সংসার পরিপূর্ণ। তাদের কাজ জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয় পরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা।' এ উক্তিটি কোন লেখকের?
ক. মোহাম্মদ লুৎফর রহমান
খ. মোতাহের হোসেন চৌধুরী
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: মোতাহের হোসেন চৌধুরী
ব্যাখ্যা: মোতাহের হোসেন চৌধুরীর 'জীবন ও বৃক্ষ' প্রবন্ধটি তাঁর 'সংস্কৃতি কথা' গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। পরার্থে নিবেদিত, বিবেকবোধ সম্পন্ন মানবজীবনের প্রত্যাশা থেকে লেখক মানুষের জীবনকাঠামোকে তুলনা করেছেন বৃক্ষের সাথে। তিনি দেখিয়েছেন, বৃক্ষের বিকাশ, পরিপূর্ণতা, সার্থকতার পেছনে রয়েছে তার নীরব সাধনা। রবীন্দ্রনাথের মতামত তুলে ধরে মোতাহের হোসেন বলেন- 'তাঁর মনে মনুষ্যত্বের বেদনা নদীর গতিতেই উপলব্ধ হয়, ফুলের ফোটায় নয়।
Admission DU B প্রশ্নব্যাংক ১৯৯৭-১৯৯৮ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU B প্রশ্নব্যাংক · ১৯৯৭-১৯৯৮ · MCQ