জসীমউদ্দীনের জন্মস্থান কোথায়?
ক. ফরিদপুর
খ. মাদারীপুর
গ. শরীয়তপুর
ঘ. গোপালগঞ্জ
ঙ. কোনটি নয়
উত্তর: ফরিদপুর
ব্যাখ্যা: জসীমউদ্দীন 'পল্লিকবি' হিসেবে সমধিক পরিচিত। জসীমউদ্দীন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে ১৯০৩ খ্রিষ্টাব্দের পহেলা জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আনসারউদ্দীন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তাঁর পৈত্রিক নিবাস ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। পূর্ণনাম : মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা তাঁর ছদ্মনাম : তুজম্বর আলী · তাঁর বিখ্যাত 'নক্সী কাঁথার মাঠ' কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত হয়েছে। অন্যান্য গ্রন্থ : সোজন বাদিয়ার ঘাট (গাথাকাব্য), রাখালী, বালুচর, ধানখেত, সুচয়নী (কাব্যগ্রন্থ), রঙ্গিলা নায়ের মাঝি, গাঙের পাড় (গানের সংকলন), বোবা কাহিনী, বউ টুবানীর ফুল (উপন্যাস)। জসীমউদ্দীন ১৯৭৬ খ্রিষ্টাব্দের ১৪ই মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।
Admission CU A প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ