বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থটি কার রচনা?
ক. আল মাহমুদ
খ. জিয়া হায়দার
গ. শামসুর রাহমান
ঘ. ফররুখ আহমদ
ঙ. কোনটিই নয়
উত্তর: শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমান ১৯২৯ খ্রিষ্টাব্দের ২৩ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলি গ্রামে। ১৯৪৯ খ্রিষ্টাব্দে 'সাপ্তাহিক সোনার বাংলা' পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। শামসুর রাহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' 'রৌদ্র করোটিতে', 'বিধ্বস্ত নীলিমা', নিরালোকে দিব্যরথ', 'নিজ বাসভূমে', 'বন্দী শিবির থেকে,' 'ফিরিয়ে নাও ঘাতক কাঁটা', 'উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ', 'বুক তার বাংলাদেশের হৃদয়' ইত্যাদি। তিনি আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০০৬ খ্রিষ্টাব্দের ১৭ই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
Admission CU A প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ