C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণে প্রথম স্থায়ী পদার্থ কোনটি?
ক. ম্যালিক এসিড
খ. পাইরুভিক এসিড
গ. ফসফোগ্লিসারিক এসিড
ঘ. সাকসিনিক এসিড
ঙ. অক্সালো এসিটিক এসিড
উত্তর: অক্সালো এসিটিক এসিড
ব্যাখ্যা: C4 উদ্ভিদের প্রাথমিক স্থায়ী পদার্থ ৪ কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক এসিড। C4 উদ্ভিদে ক্রাঞ্জ এনাটমি থাকে। C4 উদ্ভিদে মেসোফিল কোষে রাইবুলোজ বিসফসফেট কার্বোক্সিলেজ নামক এনজাইমের কার্যকারিতা থাকে না। CO2 এর কম ঘনত্বে C4 গতিপথ চলে। C4 উদ্ভিদে CO2 এর গ্রাহক ফসফোইনল পাইরুভিক এসিড। অপরদিকে C3 উদ্ভিদের প্রাথমিক স্থায়ী পদার্থ ৩ কার্বনবিশিষ্ট ৩- ফসফোগ্লিসারিক এসিড (3PGA) C3 উদ্ভিদের ক্রাঞ্জ এনাটমি থাকে না। C3 উদ্ভিদে CO2 এর গ্রাহক রাইবুলোজ ১, ৫-বিসফসফেট। C3 উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট একই ধরনের গ্রানাম থাকে।
Admission CU A প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU A প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ