গ্রহের গতির ক্ষেত্রে-“একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে”-এটি কোন নীতির সরাসরি ফলাফল?
ক. শক্তির সংরক্ষণ নীতি
খ. ভরবেগের সংরক্ষণ নীতি
গ. কৌণিক-ভরবেগের সংরক্ষণ নীতি
ঘ. ভরের সংরক্ষণ নীতি
উত্তর: কৌণিক-ভরবেগের সংরক্ষণ নীতি
ব্যাখ্যা: · কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি : যদি কোনো বস্তুর বাহ্যিক টর্ক প্রয়োগ না করা হয় তবে তার কৌণিক ভরবেগ ধ্রুব থাকে। · গ্রহের গতির ক্ষেত্রে “একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে”— এটি কেপলারের দ্বিতীয় সূত্র হিসেবে পরিচিত। · কেপলারের দ্বিতীয় সূত্রানুসারে, গ্রহ যখন সূর্যের কাছাকাছি থাকে তখন দ্রুত গতিতে চলে এবং যখন দূরে থাকে, তখন ধীর গতিতে চলে। এর ফলে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। গ্রহের কৌণিক ভরবেগ ধ্রুব থাকার কারণেই এই ঘটনা ঘটে। অর্থাৎ এটি কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির সাথে সম্পর্কিত। · শক্তির সংরক্ষণ নীতি : একটি সিস্টেমের মোট শক্তি ধ্রুব থাকে। অর্থাৎ শক্তি কেবল এক রূপ থেকে অন্যরূপে পরিবর্তিত হয় এবং সৃষ্টি বা ধ্বংস হয় না। · ভরের সংরক্ষণ নীতি : একটি বদ্ধ সিস্টেমে ভর অপরিবর্তিত থাকে। · ভরবেগের সংরক্ষণ নীতি : যদি কোনো সিস্টেমের উপর বাহ্যিক বল প্রয়োগ না করা হয় তবে তার মোট ভরবেগ ধ্রুব থাকে।
Admission DU A প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ
গ্রহের গতির ক্ষেত্রে-“একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে”-এটি কোন নীতির সরাসরি ফলাফল?
- ক.শক্তির সংরক্ষণ নীতি
- খ.ভরবেগের সংরক্ষণ নীতি
- গ.কৌণিক-ভরবেগের সংরক্ষণ নীতি
- ঘ.ভরের সংরক্ষণ নীতি
উত্তর
