একটি অতি সুসঙ্গত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয়, বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় নিম্নের কোনটির দ্বারা?
ক. প্রতিসরণ
খ. অপবর্তন
গ. প্রতিফলন
ঘ. ডপলার ক্রিয়া
উত্তর: অপবর্তন
ব্যাখ্যা: · প্রতিসরণ : আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদতলে এর গতিবেগ পরিবর্তিত হয়। আলোক রশ্মির এভাবে দিক পরিবর্তন করার ঘটনাই হলো আলোর প্রতিসরণ। · অপবর্তন : আলো কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে বা সরু চিরের মধ্য দিয়ে যাওয়ার সময় বেঁকে যায়, এই ঘটনাকে অপবর্তন বলে। · প্রতিফলন : আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমের পৃষ্ঠে আপতিত হয়ে একই মাধ্যমে ফিরে আসার ঘটনাকে আলোর প্রতিফলন বলে। · ডপলার ক্রিয়া : যখন কোনো তরঙ্গ উৎস (শব্দ বা আলো) কোনো পর্যবেক্ষকের দিকে এগিয়ে আসে, তখন তরঙ্গের কম্পাঙ্ক বেড়ে যায় এবং যখন উৎস দূরে সরে যায় তখন কম্পাঙ্ক কমে যায়, এই ঘটনাকে ডপলার ক্রিয়া বলে।
Admission DU A প্রশ্নব্যাংক ২০১৮-২০১৯ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০১৮-২০১৯ · MCQ
একটি অতি সুসঙ্গত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয়, বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় নিম্নের কোনটির দ্বারা?
- ক.প্রতিসরণ
- খ.অপবর্তন
- গ.প্রতিফলন
- ঘ.ডপলার ক্রিয়া
উত্তর
