প্রাণীতে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করানো হয়, তাকে বলে—
ক. Back cross
খ. Dihybrid cross
গ. Test cross
ঘ. Monohybrid cross
উত্তর: Monohybrid cross
ব্যাখ্যা: · একসংকর (Monohybrid cross) : জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে সংকরায়ন বা ক্রস ঘটানো হয়, তাকে একসংকর ক্রস বা মনোহাইব্রিড ক্রস বলে। ফিনোটাইপিক অনুপাত ৩ : ১ হয়। · দ্বিসংকর (Dihybrid cross) : জীবের দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে সংকরায়ন বা ক্রস ঘটানো হয়। ফিনোটাইপিক অনুপাত ৯ : ৩ : ৩ : ১ হয়। · টেস্ট ক্রস (Test cross) : F1 বা F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণবিশিষ্ট জীবের সাথে সংকরায়ন বা ক্রস ঘটানো হয়। একে টেস্ট ক্রস বলে। ফিনোটাইপিক অনুপাত ১ : ১ হয়। · ব্যাক ক্রস (Back cross) : F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন।
Admission DU A প্রশ্নব্যাংক ২০০৫-২০০৬ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · DU A প্রশ্নব্যাংক · ২০০৫-২০০৬ · MCQ
প্রাণীতে একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস করানো হয়, তাকে বলে—
- ক.Back cross
- খ.Dihybrid cross
- গ.Test cross
- ঘ.Monohybrid cross
উত্তর