“শস্যের চেয়ে টুপি বেশী”-এই উক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. ফসলের চেয়ে পোশাক বেশি
খ. ধর্মীয় গোঁড়ামির প্রকটতা
গ. ফসলের চেয়ে মানুষ বেশি
ঘ. কোনোটিই সঠিক নয়
উত্তর: ধর্মীয় গোঁড়ামির প্রকটতা
ব্যাখ্যা: 'শস্যের চেয়ে টুপি বেশি; ধর্মের আগাছা বেশি'- উক্তিটি দ্বারা ধর্মীয় গোঁড়ামি ও ধর্মব্যবসার স্বরূপ বোঝানো হয়েছে। এখানে ঔপন্যাসিক যে এলাকার বর্ণনা দিয়েছেন, সেখানে প্রচণ্ড অভাবের পাশাপাশি মানুষগুলো ধর্মভীরু। খাদ্য না থাকলেও মানুষের ধর্মচর্চার বাড়াবাড়ি বেশি এটাই বুূঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে সৈয়দ ওয়ালীউল্লাহ মানুষের ধর্মভীরুতাকে কিভাবে ধর্মব্যবসায়ীরা ব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধি করে তার রূপায়ণ করেছেন।
Admission CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক ২০২৪ - ২০২৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক · ২০২৪ - ২০২৫ · MCQ