সৈয়দ ওয়ালীউল্লাহ'র 'একটি তুলসী গাছের কাহিনী' গল্পটি কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা?
ক. দেশবিভাগ
খ. ভাষা-আন্দোলন
গ. গণ-অভ্যুত্থান
ঘ. মুক্তিযুদ্ধ
উত্তর: দেশবিভাগ
ব্যাখ্যা: 'একটি তুলসী গাছের কাহিনী' সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বাংলা ছোটগল্প। গল্পটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়, তাঁর 'দুই তীর ও অন্যান্য গল্প' নামক গল্পগ্রন্থ থেকে সংকলিত এটি। ১৯৪৭ সালে দেশ বিভাজনের পর পরিত্যক্ত একটি হিন্দুবাড়ি কিছু মুসলমান যুবকের দ্বারা দখল হবার ঘটনাকে কেন্দ্র করে এর কাহিনী রচিত হয়েছে। ওয়ালীউল্লাহ নিজেই 'দ্য টেল অব দ্য তুলসী ট্রি' শিরোনামে গল্পটি ইংরেজিতে অনুবাদ করেন।
Admission CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক ২০২৪ - ২০২৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · CU B/B1/D/D1 প্রশ্নব্যাংক · ২০২৪ - ২০২৫ · MCQ