আলোক তরঙ্গ তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না?
ক. প্রতিফলন
খ. প্রতিসরন
গ. ফটোতড়িৎ নিঃসরণ
ঘ. অপবর্তন
উত্তর: ফটোতড়িৎ নিঃসরণ
ব্যাখ্যা: আলোকের তরঙ্গ তেত্ত্বর সাহায্যে আলোকের প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন ইত্যাদি ব্যাখ্যা করা যায়। কিন্তু, ফটোতড়িৎ নিঃসরণ ব্যাখ্যা করা যায় না। কারণ, ফটোতড়িৎ নিঃসরণ হলো যখন আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হয় এবং ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটি ব্যাখ্যা করার জন্য আলোকে কণা হিসেবে বিবেচনা করতে হয় যা ফোটন নামে পরিচিত। এই ধারণাটি কোয়ান্টাম তেত্ত্বর অংশ।
Admission RU C প্রশ্নব্যাংক ২০১৫-২০১৬ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU C প্রশ্নব্যাংক · ২০১৫-২০১৬ · MCQ