নিচের কোন শব্দে 'এ' ধ্বনির উচ্চারণ বিবৃত?
ক. দেহ
খ. তেলাপোকা
গ. রেণু
ঘ. মেঘ
উত্তর: তেলাপোকা
ব্যাখ্যা: বাংলা ভাষায় 'এ' ধ্বনির দুটি উচ্চারণরূপ রয়েছে — সংবৃত ও বিবৃত। ১. সংবৃত উচ্চারণ: যখন 'এ' স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, সেটাকে সংবৃত উচ্চারণ বলে। উদাহরণ: দেশ, একটি, এলো, দেহ, রেণু, মেঘ। ২. বিবৃত উচ্চারণ: যখন 'এ' ইংরেজি ক্যাট বা ব্যাট শব্দের ধ্বনির মতো উচ্চারিত হয়, তখন তাকে বিবৃত উচ্চারণ বলা হয়। উদাহরণ: তেলাপোকা, একা (উচ্চারণে “এ্যাকা”)। বিবৃত 'এ'-এর বৈশিষ্ট্য: এটি সাধারণত শব্দের শুরুতে পাওয়া যায়; শব্দের মাঝখানে বা শেষে নয়। উচ্চারণের সময় মুখ বেশি খোলা থাকে। উদাহরণ: তেলাপোকা (ত্যালাপোকা), কেন, বেলা, মেলা।
Admission Admission Model Test ভার্সিটি আর্টস - পূর্ণাঙ্গ মডেল টেস্ট ০৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · Admission Model Test · ভার্সিটি আর্টস - পূর্ণাঙ্গ মডেল টেস্ট ০৩ · MCQ
নিচের কোন শব্দে 'এ' ধ্বনির উচ্চারণ বিবৃত?
- ক.দেহ
- খ.তেলাপোকা
- গ.রেণু
- ঘ.মেঘ
উত্তর