অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?
ক. প্রতিক্ষণে
খ. প্রগতি
গ. অন্তরীপ
ঘ. অনন্ত
উত্তর: প্রতিক্ষণে
ব্যাখ্যা: যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সেই অব্যয়েরই অর্থ প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাব সমাস বলে। এই সমাসে মূল বাক্যটি অব্যয়ের অর্থে গঠিত হয়, অর্থাৎ অব্যয় শব্দের মাধ্যমেই বাক্যের ভাব প্রকাশ পায়। অব্যয়ীভাব সমাসে বিভিন্ন অর্থে প্রয়োগ: অব্যয়ীভাব সমাস সাধারণত সামীপ্য (নৈকট্য), বীপ্সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা ইত্যাদি অর্থে গঠিত হয়। উদাহরণ (বীপ্সা অর্থে): দিন দিন → প্রতিদিন ক্ষণে ক্ষণে → প্রতিক্ষণে ক্ষণ ক্ষণ → অনুক্ষণ অন্যান্য সমাস তুলনামূলকভাবে: নঞ্ বহুব্রীহি: অনন্ত (না + অন্ত) নিপাতনে সিদ্ধ বহুব্রীহি: অন্তরীপ প্রাদি সমাস: প্র (প্রকৃষ্টভাবে) + গতি → প্রগতি
Admission Admission Model Test ভার্সিটি আর্টস - পূর্ণাঙ্গ মডেল টেস্ট ০৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · Admission Model Test · ভার্সিটি আর্টস - পূর্ণাঙ্গ মডেল টেস্ট ০৩ · MCQ