নিচের কোন এলাকায় নদীর উলম্ব ক্ষয় সবচেয়ে বেশি
ক. ব-দ্বীপ
খ. নদীর তীরবর্তী
গ. পার্বত্য
ঘ. মালভূমি
উত্তর: পার্বত্য
ব্যাখ্যা: পাহাড়ি এলাকায় নদীর স্রোতের বেগ বেশ তীব্র থাকে। পর্বত থেকে যখন এই নদী প্রবল বেগে নিচে নামে, তখন তার শক্তিশালী স্রোত বড় বড় পাথরখণ্ড সঙ্গে করে বয়ে নিয়ে যায়। পর্বতের গঠন সাধারণত কঠিন শিলা দিয়ে হলেও, মাঝে মাঝে সেখানে নরম শিলার স্তরও দেখা যায়। ফলে নদীখাতের পাশের চেয়ে নিচের দিকে শিলা বেশি কোমল হলে পার্শ্বক্ষয়ের চেয়ে উলম্ব ক্ষয় বেশি হয়ে থাকে।
Admission RU A প্রশ্নব্যাংক ২০২২-২০২৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU A প্রশ্নব্যাংক · ২০২২-২০২৩ · MCQ