অশ্বখুরাকৃতি হ্রদ নদীর কোন পর্যায়ের সৃষ্ট ভূমিরূপ?
ক. যৌবন পর্যায়
খ. বার্ধক্য পর্যায়
গ. পরিণত পর্যায়
ঘ. কোনোটিই নয়
উত্তর: বার্ধক্য পর্যায়
ব্যাখ্যা: মধ্যগতিতে নদী খুব এঁকেবেঁকে প্রবাহিত হলে নদীবাঁকের অবতল পাড়ে ক্ষয় বেশি হয় এবং উত্তল পাড়ে সঞ্চয় বেশি হয়। পার্শ্বক্ষয়ের ফলে নদী বাঁকের মধ্যবর্তী অংশটি ক্ষয় হতে হতে সংকীর্ণ হয়ে অবশেষে জুড়ে যায় এবং তখন নদী সোজা পথে বয়ে চলে। এই অবস্থায় পরিত্যক্ত নদীবাঁকটি হ্রদের মতো অবস্থান করে। দেখতে ঘোড়ার খুরের মতো হওয়ায় এই ধরনের হ্রদকে অশ্বখুরাকৃতি হ্রদ বলে। অশ্বখুরা হ্রদ নদীর মধ্যগতির শেষে/বার্ধক্য এবং নিম্নগতিতে সৃষ্টি হয়।
Admission RU A প্রশ্নব্যাংক ২০২২-২০২৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · RU A প্রশ্নব্যাংক · ২০২২-২০২৩ · MCQ