কোনটি অ্যারোমেটিক যৌগ নয়?
ক. ফিউরান
খ. টেট্রাহাইড্রোফিউরান
গ. পিরিডিন
ঘ. অ্যানথ্রাসিন
উত্তর: টেট্রাহাইড্রোফিউরান
ব্যাখ্যা: বেনজিন, বেনজিন জাতক ও বেনজিনের মতো অসম্পৃক্ততা যুক্ত এবং হাকেল নিয়মভিত্তিক (4n + 2) সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন সমন্বিত বলয়াকার জৈব যৌগকে অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিসিটি প্রকাশের জন্য বিজ্ঞানী হাকেল কিছু প্রয়োজনীয় শর্ত দেন, যা হাকেল নিয়ম নামে পরিচিত। হাকেল নিয়ম অনুসারে, আণবিক অরবিটালের সঞ্চরণশীল p ইলেকট্রন সংখ্যা অবশ্যই (4n + 2) দ্বারা নির্ধারিত হবে। এখানে n দ্বারা সুষম পঞ্চভুজ অথবা ষড়ভুজ বলয় সংখ্যা বোঝানো হয়। n = 0 হলে, সঞ্চরণশীল p ইলেকট্রন সংখ্যা = 2 n = 1 হলে, সঞ্চরণশীল p ইলেকট্রন সংখ্যা = 6 n = 2 হলে, সঞ্চরণশীল p ইলেকট্রন সংখ্যা = 10 n = 3 হলে, সঞ্চরণশীল p ইলেকট্রন সংখ্যা = 14 [চিত্র]
Admission JU A প্রশ্নব্যাংক ২০২১-২০২২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU A প্রশ্নব্যাংক · ২০২১-২০২২ · MCQ
কোনটি অ্যারোমেটিক যৌগ নয়?
- ক.ফিউরান
- খ.টেট্রাহাইড্রোফিউরান
- গ.পিরিডিন
- ঘ.অ্যানথ্রাসিন
উত্তর