বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি?
ক. আয়কর
খ. মূল্য সংযোজন কর
গ. আমদানী শুল্ক
ঘ. রপ্তানি শুল্ক
উত্তর: মূল্য সংযোজন কর
ব্যাখ্যা: বাংলাদেশ সরকারের আয়ের বিভিন্ন উৎস রয়েছে, যার মধ্যে কর রাজস্ব এবং কর-বর্হিভূত রাজস্ব। কর রাজস্বের মধ্যে মূল্য সংযোজন কর, আমদানি ও রপ্তানি কর, আযকর ও সম্পূরক শুল্ক উল্লেখযোগ্য। কর বহির্ভূত রাজস্বের মধ্যে বিভিন্ন চার্জ ও ফি, সরকারি প্রতিষ্ঠান থেকে আয়, সুদ, রেন্ট ও লিজ ইত্যাদি। প্রধান এসবের মধ্যে মূল্য সংযোজন কর (VAT - Value Added Tax) বা সংক্ষেপে মূসক বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় একক উৎস। মূসক একটি পরোক্ষ কর, যা পণ্যের উৎপাদন, সরবরাহ ও সেবার প্রতিটি স্তরে আরোপিত হয়। বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে মূসক আইন চালু হয়।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৬-২০১৭ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৬-২০১৭ · MCQ