নিচের কোন জন একজন সাহিত্যিক?
ক. গৌতম ঘোষ
খ. অমিতাভ ঘোষ
গ. রেহমান সোবহান
ঘ. বন্দনা শিভা
উত্তর: অমিতাভ ঘোষ
ব্যাখ্যা: অমিতাভ ঘোষ একজন ভারতীয় বাঙালি লেখক এবং সাহিত্যিক। তিনি ইংরেজি ভাষায় লেখেন এবং তার সাহিত্যকর্মের মধ্যে দ্যা শ্যাডো লাইনস, দ্য গ্লাস প্যালেস, দ্য হাংরি টাইড, আইবস ট্রিলজি, গান আইল্যান্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি জ্ঞানপীঠ পুরস্কার (ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার) অন্যতম। গৌতম ঘোষ : তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে 'পার' এবং 'পদ্মা নদীর মাঝি' অন্যতম। রেহমান সোবহান : বাংলাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং বিভিন্ন অর্থনৈতিক গবেষণামূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত। বন্দনা শিবা : একজন ভারতীয় পরিবেশবিদ, সমাজকর্মী এবং নারীবাদী। তিনি পরিবেশগত ন্যায়বিচার এবং জীববৈচিত্র্য সংরক্ষণে তার কাজের জন্য বিশ্বজুড়ে সমাদৃত।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৬-২০১৭ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৬-২০১৭ · MCQ