ছি ছি! তুমি এত খারাপ-এ বাক্যে “ছি ছি” কোন ধরনের অব্যয়?
ক. অনন্বয়ী অব্যয়
খ. সমুচ্চয়ী অব্যয়
গ. অনুসর্গ অব্যয়
ঘ. অনুকার অব্যয়
উত্তর: অনন্বয়ী অব্যয়
ব্যাখ্যা: যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্বয়ী অব্যয় বলে। যেমন : ছি ছি! তুমি এত নীচ। · যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধসূচক অব্যয় বলে। যেমন: এবং, ও, কিংবা, নতুবা, তবু প্রভৃতি। · যে সকল অব্যয় শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের বিভক্তির ন্যায় বসে কারকবাচকতা প্রকাশ করে তাদের অনুসর্গ অব্যয় বলে। যেমন : ওকে দিয়ে এ কাজ হবে না। · যেসব অব্যয় কোনো শব্দ বা ধ্বনির অনুকরণে তৈরি হয়, তাদের অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে। যেমন - ঝমঝম, শোঁ শোঁ, হনহন।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ