শেয়ারFacebookWhatsApp

'ত্রিপদী' কোন সমাস?

. দ্বিগু

. দ্বন্দ্ব

. তৎপুরুষ

. বহুব্রীহি

উত্তর: দ্বিগু

ব্যাখ্যা: যে সমাসে সমস্যমান পদসমূহে পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় এবং উত্তর পদে বিশেষ্য থাকে তাকে দ্বিগু সমাস বলে। অথবা সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস সর্বদা সমাহার বা সমষ্টি বোঝায়। যেমন : শত অব্দের সমাহার = শতাব্দী। এরূপ- ত্রিপদী, পঞ্চনদ (নদী নয়)। দ্বন্দ্ব সমাস চেনার উপায় : ব্যাসবাক্যে 'ও / এবং / আর' থাকবে। উভয় পদের অর্থ প্রাধান্য পাবে। যেমন : ভাই ও বোন = ভাই-বোন; হেসে ও খেলে = হেসে-খেলে তৎপুরুষ সমাস চেনার উপায় : পরপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদের বিভক্তি অনুসারে এই সমাসের নামকরণ করা হয়। তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোন বিভক্তি থাকতে পারে। · ব্যাসবাক্যে বিশেষ্য + ক্রিয়া + যে/যা থাকলে — উপপদ তৎপুরুষ । উদাহরণ : ধামা (বিশেষ্য) + ধরে (ক্রিয়া) + যে = ধামাধরা · ব্যাসবাক্যের শুরুতে ন, নয়, নাই থাকলে — নঞ তৎপুরুষ । উদাহরণ : ন (নাই) জানা = অজানা। তবে ব্যাসবাক্যের শুরুতে ন, নাই এবং শেষে যে/যার/যা থাকলে নঞ বহুব্রীহি সমাস হয়। যেমন : নাই জানা যা = অজানা। · ব্যাসবাক্যের বিভক্তি সমস্তপদে লোপ না পেলে- অলুক তৎপুরুষ । উদাহরণ : চোখের (চোখ + এর) বালি = চোখের বালি বহুব্রীহি সমাস চেনার উপায়: যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে সমস্তপদে অন্য কোন ব্যক্তি, বস্তু বা পদার্থকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন : দশ আনন (হাত) যার = দশানন (দশ হাত)। এখানে, সমস্তপদে 'দশ' কিংবা 'আনন' কোনটিরই অর্থ না বুঝিয়ে একটি ভিন্ন অর্থ রাবণকে বুঝিয়েছে।

Admission JU B প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক

Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ

'ত্রিপদী' কোন সমাস?

AdmissionJU B প্রশ্নব্যাংক২০১৩-২০১৪
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উন্নত-এর বিপরীত শব্দ :

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দীন-এর প্রতিশব্দ :

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি শুদ্ধ বানান?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাত্রাপদেশ-এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.'তামার বিষ' বাগধারাটির অর্থ কি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাক্যের মূল উপকরণ কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'রামসুন্দর' রবীন্দ্রনাথের কোন গল্পের চরিত্র?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'শ্রান্তি' এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উলু উলু ধ্বনি'-এর বাক্য সংকোচন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'অপকর্ম' শব্দটিতে 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.যে আপনাকে পণ্ডিত মনে করে-এর এক কথায় প্রকাশ কি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'শেষের কবিতা' উপন্যাসের নায়কের নাম কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।