বাক্যের ক্রিয়া ও কর্ম পদ একই ধাতু থেকে গঠিত হলে তাকে কি বলে?
ক. সমধাতুজ কর্ম
খ. মুখ্য কর্ম
গ. গৌণ কর্ম
ঘ. ক্রিয়া
উত্তর: সমধাতুজ কর্ম
ব্যাখ্যা: সমধাতুজ কর্ম : বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ যদি একই ধাতু বা ক্রিয়ামূল থেকে গঠিত হয়, তবে তাকে সমধাতুজ কর্ম পদ বলে। যেমন : আজ এমন ঘুম ঘুমিয়েছি। সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে। এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ