কোনটি তৎসম শব্দ?
ক. ঘোড়া
খ. ঝাঁটা
গ. রুইতন
ঘ. চন্দ্র
উত্তর: চন্দ্র
ব্যাখ্যা: তৎসম শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণ : চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। এখানে, ঘোড়া - তদ্ভব শব্দ; ঝাঁটা - দেশি শব্দ; রুইতন - ওলন্দাজ শব্দ।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ