'এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে।' কবিতার পরের কোন লাইনটি সঠিক?
ক. এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে ভেবে হইতাম সারা
খ. আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয়
গ. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ
ঘ. দাদি যে তোরে কত খুশি হত
উত্তর: এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ
ব্যাখ্যা: ১৯২৫ সালে কবি জসীমউদ্দীন রচিত 'কবর' কাবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষের তৃতীয় সংখ্যায় 'গ্রাম্য কবিতা' পরিচয়ে মুদ্রিত 'কবর' প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল। 'কবর' কবিতাটি রাখালী কব্যগ্রন্থের অন্তর্গত।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ