Who is considered to be the inventor of detective fiction?
ক. Arthur Conan Doyle
খ. Agatha Christie
গ. Earle Stanley Gardner
ঘ. Edgar Allan Poe
উত্তর: Edgar Allan Poe
ব্যাখ্যা: এডগার অ্যালান পো-কে (জন্ম ১৮০৯ সালের ১৯ জানুয়ারি, যুক্তরাষ্ট্র) ইংরেজি সাহিত্যে বিজ্ঞান কল্পকাহিনি ও গোয়েন্দা গল্পের স্রষ্টা বলা হয়। তার একমাত্র উপন্যাস 'ন্যারেটিভ অব আর্থার গর্ডন পিম অব নানটাকেট' বের হয় ১৮৩৮ সালে। এতে দেখা যায়, মাঝসমুদ্রে ডুবে যাওয়া নৌযানে বেঁচে থাকে চার যাত্রী এবং তাদের মধ্যে তিনজন খিদের চোটে কেবিনবয় রিচার্ড পার্কারকে খেয়ে ফেলে। পোর বিখ্যাত গল্প— 'দ্য ফল অব দ্য হাউস অব আশার', 'দ্য টেল-টেল হার্ট', 'দ্য ব্ল্যাক ক্যাট' ও 'দ্য লাইট হাউজ'। তার বিখ্যাত রহস্যগল্প— 'দ্য মার্ডার্স ইন দ্য রু মর্গ' ও 'দ্য পারলোয়েনড লেটার'। ১৮৪৫ সালের ২৯ জানুয়ারি 'আমেরিকান রিভিউ'য়ে প্রকাশিত হয় পোর কালজয়ী কবিতা 'দ্য র্যাভেন'। 'টু হেলেন' তার আরেকটি বিখ্যাত কবিতা। ১৮৪৯ সালের অক্টোবর মারা যান পো। তার অকাল মৃত্যু ঘিরে রহস্যের জট আজও খোলেনি। মৃত্যুর কারণ হিসেবে বলা হয় 'মস্তিষ্কের অস্বাভাবিক সংকোচন'। · Arthur Conan Doyle : ইনি ছিলেন একজন স্কটিশ লেখক। তিনি শার্লক হোমস চরিত্রটি তৈরি করেন, যা বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। · Agatha Christie : ইনি একজন ব্রিটিশ লেখিকা এবং “কুইন অফ ক্রাইম” নামে পরিচিত। তিনি হারকিউল পোয়ারো এবং মিস মার্পল চরিত্রগুলি তৈরি করেন। · Earle Stanley Gardner : ইনি একজন আমেরিকান আইনজীবী এবং লেখক। তিনি “পেরি ম্যাসন” চরিত্রটি তৈরি করেন, যিনি একজন ডিফেন্স অ্যাটর্নি।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৫-২০১৬ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৫-২০১৬ · MCQ