শহীদ স্বরণে পালনীয় দিবস 'শহীদ দিবস' কোন সমাসের উদাহরণ?
ক. উপমান কর্মধারয়
খ. রূপক কর্মধারয়
গ. মধ্যপদলোপী কর্মধারয়
ঘ. দিগু সমাস
উত্তর: মধ্যপদলোপী কর্মধারয়
ব্যাখ্যা: যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন: সিংহ চিিহ্নত আসন = সিংহাসন, সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা, স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ, জগতের রক্ষাকারী ঈশ্বর = জগদীশ্বর, সূর্য উদয়কালীন মন্ত্র = সূর্যমন্ত্র, মৌ ভর্তি চাক = মৌচাক, গাছকদম = গাছে ফুটিত কদম, কাঁচা অবস্থায় কলা = কাঁচকলা, চিকিৎসাশাস্ত্র = চিকিৎসা বিষয়ক শাস্ত্র।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৪-২০১৫ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৪-২০১৫ · MCQ