নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ নয়?
ক. দলপতি
খ. রাষ্ট্রপতি
গ. ডাহুক
ঘ. যোদ্ধা
উত্তর: ডাহুক
ব্যাখ্যা: নিত্য পুরুষবাচক শব্দ হলো সেসব শব্দ, যাদের কোনো স্ত্রীবাচক রূপ নেই এবং যেগুলি চিরকাল পুংলিঙ্গকেই বোঝায়। যেমন : কবিরাজ, যোদ্ধা, ঢাকী, কৃতদার, অকৃতদার, পুরোহিত, কেরানী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার, পীর, দরবেশ, মওলানা, সেনাপতি, দলপতি, বিচারপতি, জ্বীন ইত্যাদি। · ডাহুক এর স্ত্রীলিঙ্গ ডাহুকী।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১৫-২০১৬ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১৫-২০১৬ · MCQ