বাংলা সাহিত্যে মুসলিম কবির আবির্ভাব ঘটে কোন যুগে?
ক. প্রাচীনযুগের শুরুতে
খ. প্রাচীনযুগের শেষ দিকে
গ. মধ্যযুগে
ঘ. আধুনিক যুগে
উত্তর: মধ্যযুগে
ব্যাখ্যা: চতুর্দশ শতকের শেষ দিকে বা পঞ্চদশ শতকের প্রথম দিকে বাংলা সাহিত্যে মুসলমান কবিদের প্রথম আবির্ভাব ঘটে। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম শাহ্ মুহম্মদ সগীর। মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। প্রাচীন ও মধ্যযুগের ধর্মকেন্দ্রিক ও দেবতাকেন্দ্রিক সাহিত্য ছেড়ে এই কাব্যগুলোতে প্রথমবারের মতো মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১১-২০১২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১১-২০১২ · MCQ