'রানার' কবিতাটির রচয়িতা কে?
ক. ফররুখ আহমদ
খ. নজরুল ইসলাম
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. জীবনানন্দ দাস
উত্তর: সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্য রচিত 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা 'রানার'। কিশোর কবি খ্যাত (মাত্র ২০ বছর ৯ মাস বেঁচেছিলেন) সুকান্ত ভট্টাচার্যের (১৫ আগস্ট, ১৯২৬ —১৪ মে, ১৯৪৭ খ্রিস্টাব্দ) কাব্যে অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, বিপ্লব ও মুক্তির আহবান প্রাধান্য পেয়েছে। তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মঃ ছাড়পত্র (কবির মৃত্যুর তিনমাস পরে প্রকাশিত, ১৯৪৭। এ কাব্যের অন্যতম কবিতা—ছাড়পত্র ও আঠারো বছর বয়স); ঘুম নেই (১৯৫০), পূর্বাভাস (১৯৫০), মিঠেকড়া (১৯৫১), অভিযান (১৯৫৩), হরতাল (১৯৬২), গীতিগুচ্ছ (১৯৬৫)। বিখ্যাত পঙক্তি — “ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।” (মহাজীবন) “দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ” (আঠারো বছর বয়স)
Admission JU B প্রশ্নব্যাংক ২০১১-২০১২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১১-২০১২ · MCQ