'ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির রচয়িতা কে?
ক. শামসুর রাহমান
খ. হাসান হাফিজুর রহমান
গ. আব্দুল জব্বার
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
উত্তর: দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা: ধন-ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা— দ্বিজেন্দ্রলাল রায় (ডি. এল রায়) রচিত কবিতা। ১৯০৫ সালে রচিত এ কবিতা পরে কালজয়ী দেশাত্মবোধক গান ও দ্বিজেন্দ্রগীতিতে পরিণত হয়। গানটি লেখকের 'সাজাহান' নাটকের অন্তর্ভুক্ত। তাঁর উল্লেখযোগ্য গান—”বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ”, “যেদিন সুনীল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ”, “ওই মহাসিন্ধুর ওপার হতে” ইত্যাদি। · দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কাব্যের নাম 'আর্যগাথা' (ছাত্রাবস্থায় প্রকাশিত, ১৮৮২)। · সাজাহান (বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক, ১৯০৯): দ্বিজেন্দ্রলাল রায়-ই প্রথম শাহজাহানকে নিয়ে নাটক লেখেন।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১১-২০১২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১১-২০১২ · MCQ