উৎস ভেদে শব্দ কত প্রকার?
ক. [২ ] প্রকার
খ. [৩ ] প্রকার
গ. [৪ ] প্রকার
ঘ. [৫ ] প্রকার
উত্তর: [৫ ] প্রকার
ব্যাখ্যা: নতুন ব্যকরণের নিয়ম অনুযায়ী, উৎস অনুসারে শব্দ চার প্রকার। যথা : তৎসম বা সংস্কৃত, তদ্ভব, দেশি ও বিদেশি। প্রথাগত ব্যাকরণে বাংলা ভাষায় ব্যবহৃত শব্দসমূহকে উৎস বা উৎপত্তি অনুসারে ৫ ভাগে ভাগ করা যায়। যথাঃ ১) তৎসম: সংস্কৃত ভাষা থেকে সরাসরি আগত শব্দ। যেমনঃ ২) অর্ধ-তৎসম: সংস্কৃত থেকে কিছু পরিবর্তন হয়ে আসা শব্দ। যেমনঃ ৩) তদ্ভব: সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মাধ্যমে পরিবর্তিত হয়ে আসা শব্দ। এগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। যেমনঃ ৪) দেশি: বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে আসা শব্দ। যেমনঃ কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি, খেয়া, খোঁটা, বাদুর, চুলা, ডিঙ্গা, নারিকেল, ঝোল, খোল, ডিঙি, ঝিঙা। ৫) বিদেশি: অন্য ভাষা (ইংরেজি, আরবি, ফারসি, তুর্কি ইত্যাদি) থেকে আসা শব্দ। যেমনঃ আরবি - তুফান, মহকুমা, রায়, দলিল; ফারসি - খোদা, নামায, তারিখ, বেহেশত, দোযখ; পর্তুগিজ - আনারস, আলকাতরা, পিস্তল; ফরাসি - কার্তুজ, কুপন, ডিপো, ক্যাফে।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১১-২০১২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১১-২০১২ · MCQ