নাটক কী?
ক. দৃশ্যকাব্য
খ. গীতিনাট্য
গ. কাব্যনাট্য
ঘ. নৃত্যনাট্য
উত্তর: দৃশ্যকাব্য
ব্যাখ্যা: মঞ্চে অভিনেতা-অভিনেত্রীদের সাহায্যে মানবজীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা যখন সংলাপের আশ্রয়ে দর্শকের সামনে উপস্থিত করা হয়, তখন তা হয় নাটক। রঙ্গমঞ্চে অভিনয়ের উপযোগী করে যে সাহিত্য রচিত হয়, তাকে সাধারণত নাটক বলে। প্রাচীন ভারতে নাটককে বলা হতো দৃশ্যকাব্য কিন্তু আধুনিককালে প্রচার মাধ্যমের স্মৃতির ফলে এখন নাটক শোনারও বিষয় হয়েছে। গীতিনাট্য — এমন এক ধরনের নাটক যেখানে গান প্রধান ভূমিকা পালন করে এবং বাচনিক অভিনয়ের স্থান দখল করে নেয়। কাব্যনাট্য — কবিতা ও নাটকের সমন্বয়ে রচিত, যেখানে নাটকের বিষয়বস্তু কাব্যিকতা ও গীতিকবিতার সুর দ্বারা সমৃদ্ধ। এই ধরনের নাটকের চরিত্রগুলোর সংলাপে কবি-মনের ভাব ও কল্পনার প্রকাশ ঘটে। নৃত্যনাট্য — এমন এক ধরনের নাটক যেখানে নৃত্য ও অভিনয়ের মাধ্যমে গল্প বলা হয়। এতে গান ও সংলাপও থাকে।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১১-২০১২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১১-২০১২ · MCQ