পুকুরে মাছ আছে— এখানে 'পুকুরে' কোন অধিকরণ?
ক. বৈষয়িক
খ. অভিব্যাপক
গ. ভাবাধিকরণ
ঘ. ঐকদেশিক
উত্তর: ঐকদেশিক
ব্যাখ্যা: বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক অধিকরণ বলে। যেমন : পুকুরে মাছ আছে (পুকুরের যেকোনো এক স্থানে)। বনে বাঘ আছে (বনের যেকোনো এক স্থানে)। আকাশে চাঁদ উঠেছে (আকাশের কোনো এক স্থানে)। অধিকরণ কারক চার প্রকার। যথাঃ ১) যে কালে বা যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয়, তাকে কালাধিকরণ বলে। যেমনঃ আমরা সকালে রওনা হব। ২) ক্রিয়া সংঘটনের স্থানকে বলে আধারাধিকরণ। যেমনঃ তার মুখে মধু, অন্তরে বিষ। ৩) কোন বিষয়ে কিংবা কোন বিশেষ গুণে কারও দক্ষতা বা অদক্ষতা এবং ক্ষমতা ও অক্ষমতা বোঝালে বিষয়াধিকরণ কারক হয়। যেমনঃ বাঙালিরা সাহসে দুর্জয়। ৪) কোন ক্রিয়াবাচক বিশেষ্য যদি অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তাহলে তাকে ভাবাধিকরণ বলে। ভাবাধিকরণে সবসময় সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। যেমনঃ কান্নায় শোক মন্দীভূত হয়।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১১-২০১২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১১-২০১২ · MCQ