ক্রিয়া পদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি বলে?
ক. সমাস
খ. কারক
গ. ধাতু
ঘ. বচন
উত্তর: কারক
ব্যাখ্যা: কারক শব্দটির অর্থ হলো- যা ক্রিয়া সম্পাদন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক ছয় প্রকার: ১. কর্তৃকারক ২. কর্ম কারক ৩. করণ কারক ৪. সম্প্রদান কারক ৫. অপাদান কারক এবং ৬. অধিকরণ কারক। · 'সমাস' শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। পরস্পর অর্থ সঙ্গতিবিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম সমাস। সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে এসেছে। · 'বচন' অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য ও সর্বনামের সংখ্যার ধারণা প্রকাশের উপায়কে বচন বলে। · ক্রিয়ার মূল কিংবা এর যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা (সূচনা, প্রকাশনা) করে, তাকে ধাতু বলে। অন্য ভাষায়, বিশ্লেষণ করা যায় না এ রকম যে ক্ষুদ্রতম ধ্বনিসমষ্টি ক্রিয়ার বস্তু, গুণ বা অবস্থান বুঝায় তাকে ধাতু বলে। যেমন- করা ক্রিয়ার মূল 'কর্' একটি ধাতু।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১১-২০১২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১১-২০১২ · MCQ