নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন কোন সাহিত্যকর্মটি?
ক. সঞ্চিতা
খ. বিষের বাঁশি
গ. ব্যথার দান
ঘ. রাজবন্দীর জবানবন্দী
উত্তর: সঞ্চিতা
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন সঞ্চিতা। এ গ্রন্থটি তিনি রবীন্দ্রনাথকে উপসর্গ করেন। এতে ৭৮ টি কবিতা সংকলিত হয়েছে। তাঁর রচিত বিষের বাঁশী, ব্যথার দান ও রাজবন্দীর জবানবন্দী যথাক্রমে কাব্য, গল্পগ্রন্থ ও প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর 'বসন্ত' গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন, যা রবীন্দ্র পরিবারের বাইরের কাউকে প্রথম উৎসর্গ করা বই ছিল।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১১-২০১২ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১১-২০১২ · MCQ