শরৎচন্দ্রের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল?
ক. চরিত্রহীন
খ. পথের দাবী
গ. দত্তা
ঘ. কোনটিই নয়
উত্তর: পথের দাবী
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৭৬ - ১৯৩৮ খ্রি) রচিত রাজনৈতিক উপন্যাস 'পথের দাবী' বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। উপন্যাসটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - পরিণীতা, বিরাজ বৌ, বৈকুণ্ঠের উইল, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, দেনাপাওনা, শেষ প্রশ্ন, বিপ্রদাস।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ