তিনি বললেন, 'তোমার নাম কি?' - পরোক্ষ উক্তিতে রূপান্তর কর।
ক. আমাকে তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন
খ. আমার নাম নিয়ে তার প্রশ্ন ছিল
গ. আমার কোনো নাম আছে কিনা তিনি জানতে চাইলেন
ঘ. উপরের কোনটিই নয়
উত্তর: আমাকে তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন
ব্যাখ্যা: প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খন্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হয়। যেমন : প্রত্যক্ষ উক্তি : করিম বলেছিল, “আমি বাজারে যাচ্ছি।” পরোক্ষ উক্তি : করিম বলেছিল যে, সে বাজারে যাচ্ছে। প্রত্যক্ষ উক্তি : শিক্ষক বললেন, “তোমরা কি ছুটি চাও?” পরোক্ষ উক্তি : আমরা ছুটি চাই কি না, শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ