'তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' এটা কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. মৌলিক বাক্য
উত্তর: যৌগিক বাক্য
ব্যাখ্যা: যৌগিক বাক্যে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো ও, এবং, অথবা, কিন্তু, বরং, তথাপি প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত থাকে। যেমন : তার বয়স হয়েছে, কিন্তু বুদ্ধি হয়নি। সে খুব শক্তিশালী এবং বুদ্ধিমান।
Admission JU B প্রশ্নব্যাংক ২০১২-২০১৩ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · JU B প্রশ্নব্যাংক · ২০১২-২০১৩ · MCQ