কোন রচনাটি দেশপ্রেমের উজ্জীবক?
ক. হৈমন্তী
খ. যৌবনের গান
গ. বিলাসী
ঘ. কলিমদ্দি দফাদার
উত্তর: কলিমদ্দি দফাদার
ব্যাখ্যা: আবু জাফর শামসুদ্দিনের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প কলিমদ্দি দফাদার। মুক্তিযুদ্ধকালীন গ্রামীণ এলাকায় নিজ সরকারি দায়িত্বের পাশাপাশি আনসার-চৌকিদাররা বিভিন্ন কৌশলে মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছেন। দেশপ্রেমে উজ্জিবিত এই নীরব যোদ্ধাদের যুদ্ধ পরবর্তী সময়ের দুর্দশা গল্পটিতে উঠে এসেছে। অন্যদিকে, 'হৈমন্তী' রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক গল্প, 'বিলাসী', শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প, 'যৌবনের গান' কাজী নজরুল ইসলামের একটি প্রবন্ধ।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ