'আঠারো বছর বয়স'-এ কবির কাম্য নয়-
ক. দুঃসাহসের ঝুঁকি নেয়া
খ. দুর্যোগে হাল ধরা
গ. প্রণয় ব্যাকুলতা
ঘ. রক্তদানের পুণ্যার্জন
উত্তর: প্রণয় ব্যাকুলতা
ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্যের 'আঠারো বছর বয়স'। মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতাটি কবির 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতায় কবি তারুণ্যের শক্তির জয়গান গাওয়ার পাশাপাশি এই বয়সের তাৎপর্য তাদের মনে করে দিয়েছেন। এই বয়সের নানা ঝুঁকির কথা কবি স্মরণ করে দিয়ে, সেগুলোকে উত্তরে যাওয়ার মন্ত্র দিয়েছেন। তরুণদের দ্বারা দেশ ও জাতির সকল অপতৎপরতা ও বিভ্রান্তিকে কাটিয়ে দেবার কথা বলেছেন।
Admission জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক ২০১৩-২০১৪ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · জাতীয় বিশ্ববিদ্যালয় (বিজ্ঞান) প্রশ্নব্যাংক · ২০১৩-২০১৪ · MCQ